# Tags

নাটোরে উত্তরা মাইলোস্টেন স্কুল ভবনে বিমান বিধ্বস্তে আহত নিহতদের স্বরনে বিএনপির দোয়া মাহফিল

মোঃ রাশেদুল ইসলাম ,নাটোর -উত্তরা মাইলোস্টেন স্কুল ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষিত বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় সারাদেশে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষনা করা হয়েছে।

রাষ্ট্রীয় শোক দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে নাটোরে আজ মঙ্গলবার বেলা ১০ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তলন ও আহত নিহতের স্বরনে জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন,সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য সুফিয়া হক,হাবিবুল ইসলাম হেলাল,কামরুন্নাহার,শহিদুল্লাহ সোহেল, শাজাহান খান, ভিপি লিটন,ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।